Logo
Logo
×
   

সারাদেশ

মৌচাকের ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

মৌচাকের ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

মাদারীপুরের রাজৈরে মৌচাকের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আমজাদের ছেলে রানা (২৭) ও একই থানার মুক্তারের ছেলে লিখন (১৮)।

সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ লাশ এবং ট্রাক উদ্ধার করেছে।

মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল-রশিদ জানান, সোমবার ভোর ৪টার দিকে রাজৈর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা থেকে বরিশালগামী চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .