Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৭

Advertisement

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

নোয়াখালীতে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৭

ফাইল ছবি।

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১১ দলীয় মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী বোরহান উদ্দিনের সমর্থকদের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কাজী বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে।  

আহতরা অভিযোগ করে বলেন, বিকাল থেকে তারা ওই ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। রাতে কাজী বাড়ির সামনে গেলে দেশীয় অস্ত্রসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহ, এনসিপি কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগরসহ ৭ জন আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনসিপির কর্মী জাহিদকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্সে পাঠানো হয়েছে। 

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস জানান, শিবিরের কিছু লোকজন পার্শ্ববর্তী আমানউল্যাহপুর থেকে এসে ঝামেলা করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তাদের ধাওয়া করে। তবে কাউকে মারধর করা হয়নি। দৌড়ে পালাতে গিয়ে পড়ে হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত প্রার্থীর পক্ষে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম