Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

‘খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আজও বেঁচে আছি’

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ এএম

‘খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আজও বেঁচে আছি’

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ বেঁচে আছেন।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন আর জীবিত নেই, তবে মানুষ এখনও তাকে স্মরণ করে এবং তার জন্য দোয়া করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুল কাদের চৌধুরী।

হুমাম কাদের চৌধুরী বলেন, তার স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার, কিন্তু তা পূরণ হয়নি।  সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে রাঙ্গুনিয়া ধানের শীষের ঘাঁটি বলে তিনি মন্তব্য করেন।  আগামী ১২ তারিখের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  

তিনি আরও বলেন, অতীতে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি নিজেও গুমের শিকার হয়ে সাত মাস আয়না ঘরে ছিলেন।  নতুন বাস্তবতায় মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। 

ফ্যামেলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিজেই এ কার্যক্রম তদারকি করবেন।

সমাবেশে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দেন।  নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  পরে হুমাম কাদের চৌধুরী মঞ্চে এলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।  

এ সময় তার পরিবারের সদস্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম