Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালতে বিএনপি থেকে বহিষ্কার হওয়া মঞ্জুরুল আহসান মুন্সী

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

আদালতে বিএনপি থেকে বহিষ্কার হওয়া মঞ্জুরুল আহসান মুন্সী

বিএনপি থেকে বহিষ্কার হওয়া মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে উপস্থিত হন। 

এ সময় আইনজীবীদের মাধ্যমে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপন করেন। সেখানে বিষয়টি নিয়ে শুনানি করা হয়।

এর আগে কুমিল্লা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জৈষ্ঠ্য সিভিল জজ তাফরিমা তাবাসুম মঞ্জুরুল আহসান মুন্সীকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। 

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনি আইন লংঘন করেছেন। যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাছাড়া মঞ্জুরুল আহসান মুন্সীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে এ বিষয়ে বিচারিক কমিটি জিজ্ঞাসাবাদ করবে। 

এর আগে ভোটারদেরকে হুমকি দেওয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানায়। 

এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আমাকে বিচারিক কমিটি তলব করেছে। আমার কাছে ভাইরাল ভিডিও সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি। তাছাড়া বিএনপি আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব। আগামীকালের নির্বাচনে ট্রাক প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি অভিযোগে তার প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

আরও পড়ুন

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম