Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে বাড়ি ফেরার পথ এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

নিহত মো. বাদশা বেপারী (৬৫) দাউদ খালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হারজি নল বুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি কেএম ইউসুফ আলী স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়িতে ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম