Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বিজয় হলে মিছিল নয়, সিজদায় পড়ব : জামায়াত আমির

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

বিজয় হলে মিছিল নয়, সিজদায় পড়ব : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবাণিতে মজলুমদের বিজয় দান করলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন হবে না; বরঞ্চ সবাই সিজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল ৫টা ২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সৃষ্টিকর্তার কাছে এমন আকুতি জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরো লেখেন, ‘মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম