Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্ট জামায়াত আমির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্ট জামায়াত আমির

সংগৃহীত

Advertisement

ভোটের মাঠে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষেও ফল প্রকাশ পর্যন্ত তাদের এই ভূমিকার প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির বলেন, যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই নেমে এসেছিল। সেই চেতনার বিজয় হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদবিরোধী সব আত্মদানের সম্মিলিত ফসল আজকের নির্বাচন।

তবে তিনি বলেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটিয়েছে। এছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও চড়াও হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভোট সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারবো না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেন ভোটাররা। দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ ছিল। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম