ব্যালট পেপার চুরি করে পালানোর সময় গ্রেফতার যুবকের কারাদণ্ড
Advertisement
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহিন মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
মিরপুর ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় তাকে আটক করা হয়। পরে উনি উনার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

