মানিকগঞ্জে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে জেলা জজ আদালতের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চর বেউথা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আইনজীবীর নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
শহিদুল শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম চর বেউথা এলাকায় রফিকুল ইসলামের বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। বুধবার রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তিনি গলায় ফাঁস নেন বলে পরিবার জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. একরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
