Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

৫ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দাফনের ৫ মাস ১৩ দিন পর দোলপি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আদালতের নির্দেশে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর বালুয়ার চর উমেদ এলাকার কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার চর বালুয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ-পরিদর্শক শিমুল, কনেস্টবল মো. আলমগীর ও গৃহবধূর পারিবারিক লোকজন উপস্থিত ছিলেন।

জানা যায়, আব্দুল আজিজ খলিল তার মেয়ে দোলপি বেগমকে বিয়ে দেওয়ার পর থেকে পারিবারিক কলহ দেখা দেয়। গত বছরের ৫ সেপ্টেম্বর দোলপি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা হয়। পরে গৃহবধূর বাবা খলিল মেয়েকে হত্যার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার পুনরায় তদন্তের নির্দেশ দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আরও পড়ুন

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম