গলায় ওড়না প্যাঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
Advertisement
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর গোসাইরহাটে মায়ের সঙ্গে অভিমান করে নুরজাহান (১৪) নামে এক কিশোরী বসতঘরের আরার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নুরজাহান উপজেলার চরমহিষকান্দি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির ছাত্রী নুরজাহানের সঙ্গে মা রুচিয়া বেগমের সাংসারিক কাজকর্মের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপরে মায়ের সঙ্গে রাগ করে বসতঘরে নিজের শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে আরার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলার ফাঁস কেটে চিকিৎসার জন্য দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার এসআই সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ থানায় আনা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না হওয়ায় বিনা ময়নাতদন্তে মৃতদেহ ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
