Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাড়ি চলাচলের জন্য বেড়িবাঁধ বেষ্টনীর গাছ কাটায় বিএনপি নেতার পদ স্থগিত

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

গাড়ি চলাচলের জন্য বেড়িবাঁধ বেষ্টনীর গাছ কাটায় বিএনপি নেতার পদ স্থগিত

Advertisement

কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইন সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা বেড়িবাঁধ বেষ্টনীর  ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। নিজের বাড়িতে  ব্যক্তিগত গাড়ি চলাচলের সুবিধার্থে তিনি এসব গাছ কেটে ফেলেছেন।

খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কাটা গাছ জব্দ করেছে এবং একটি মামলা করেছে। আর এমন নিন্দনীয় ঘটনায় জড়ানোর কারণে ওই বিএনপি নেতার সব পদ স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নদীভাঙন ঠেকাতে বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকার পরিবেশ এবং বেড়িবাঁধ বেষ্টনী রক্ষায় কাজ করছিল; কিন্তু ওই বেড়িবাঁধের ওপর দিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে এসব গাছ বাধা হয়ে দাঁড়ায়। বাড়ি থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বিঘ্ন চলাচলের জন্য গত ৫ আগস্টের পর থেকে একেক করে গাছগুলো কাটা শুরু করেন তিনি। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১২টি গাছ কেটে ফেলা হয়। আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা বাজার মূল্যের এসব গাছ বৈদ্যুতিক করাত ব্যবহার করে গোড়া থেকে কেটে ফেলা হয়।

যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, এসব গাছ আমি কাটব কেন? এ জায়গা ও গাছগুলো সরকারি না। প্রত্যেক মালিকরা নিজ নিজ জায়গা থেকে গাছ তাদের গাছ কেটে নিয়ে গেছেন। এছাড়া এ বেড়িবাঁধ সরকারিও না, অধিগ্রহণকৃত জমিতেও না। এমনকি এ ঘটনায় মামলায়ও তার নাম নেই।

মিঠামইন উপজেলার বন বিভাগ কর্মকর্তা জুলফিকার জয় বলেন, বেড়িবাঁধে কেটে ফেলা গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় খোয়াব নামে একটি এনজিও সংস্থা রোপণ করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুস্থ নারী ও এলজিইডি দেখাশোনার কাজ করত। 

মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে এ বেড়িবাঁধ বেষ্টনী তৈরি  করা হয়েছিল। সেই সময় গাছগুলো রোপণ করা হয়। গাছ কেটে ফেলার বিষয়টি জানার পর স মিল থেকে গাছগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মিঠামইন উপজেলা সদরের সরকারহাটি গ্রামের আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়িবাঁধ বেষ্টনীর গাছ কাটার ঘটনা ভাইরাল হয়ে ওঠে। আর এমন ঘটনাকে নিন্দনীয় ঘটনা এবং  দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট বহির্প্রকাশ বলে কেন্দ্রীয় বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এজন্য ওই বিএনপি নেতার পদ স্থগিত ঘোষণার বিষয়ে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি মো. মাজহারুল ইসলাম স্বীকার করেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সব পদ স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম