Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বানারীপাড়া আ.লীগ কার্যালয়ে টাঙানো হয়েছে শেখ মুজিব-হাসিনার ছবি

Advertisement

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

বানারীপাড়া আ.লীগ কার্যালয়ে টাঙানো হয়েছে শেখ মুজিব-হাসিনার ছবি

Advertisement

বানারীপাড়ায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেছে। এর কয়েক ঘণ্টা পর উপজেলা যুবদলের কর্মীরা সেখান থেকে ওই ছবি ও জাতীয় পতাকা সরিয়ে ফেলেছেন।

উপজেলা যুবলীগের এক নেতা নাম গোপন রাখার শর্তে যুগান্তরকে বলেন, ২০২৪ শের ৫ আগস্ট আওয়ামী লীগ বিরোধী বিক্ষুদ্ধকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে। দীর্ঘ ১৮ মাস ধরে সেটি বন্ধ থাকার কারণে শুক্রবার সকালে তাদের কর্মীরা স্বচ্ছ রাজনীতি করতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মুজিবুর রহমান ও হাসিনার ছবি সাঁটানোর পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা দলীয় স্লোগান দেন।

পরে সকাল অনুমান ১০টার দিকে উপজেলা যুবদল কর্মীরা সেখান থেকে ওই ছবি ও জাতীয় পতাকা সেখান থেকে সরিয়ে ফেলেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা যুগান্তরকে বলেন, আমরা এ বিষয়ে এখনো অবগত নই। তবে ফেসবুকে দেখেছি। পরে এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানতে পারলে আপনাদের বলতে পারব।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান যুগান্তরকে বলেন, কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কে বা কারা ছবি সাঁটিয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বলতে পারব। তিনি এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম