Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানায় লিখিত অভিযোগ

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানায় লিখিত অভিযোগ

নির্যাতনের শিকার নারায়ণ হালদার। অভিযুক্ত নির্যাতনকারী শেখর বসুর। (বাম পাশ থেকে)

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার অভিযোগে মাছের ঘেরের মালিককে গ্রেফতার করে পুলিশ। মাদকের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে এক কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ঘের মালিক শেখর বসুর বিরুদ্ধে। 

ঘের মালিক জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ণ হালদারকে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়।  নারায়ণ পানি চাইলে মুখে প্রস্রাব করে শেখর বসু। এ ঘটনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কর্মচারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর (৪৫) কদমবাড়ি গ্রামে একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে একাধিক কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। 

গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। শেখর বসু ১২ দিন জেল খেটে ২২ ফেব্রুয়ারি জামিনে বের হন। এরপর ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নিজের ঘেরপাড়ের ঘরে সব কর্মচারীকে ডেকে তার গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করে সব কর্মচারীকে ছেড়ে দেয়।

এ সময় বাকাল গ্রামের মৃত হরলাল হালদারের ছেলে নারায়ণ হালদারকে গ্রেফতারের তথ্য দেওয়ার সন্দেহে ঘরে আটক করে রশি দিয়ে বাঁধা হয়। এরপর তাকে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়। এ সময় নারায়ণ হালদার অসুস্থ হয়ে পড়লে পানি খেতে চাইলে শেখর বসু তার মুখে প্রস্রাব করে দেন। 

নির্যাতনের ঘটনার পর শেখর বসু নিজের মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ণ হালদারকে ছেড়ে দিতে বলেন। এ সময় নারায়ণ হালদারের মোবাইল, টাকা, টর্চলাইট রেখে দেওয়া হয়।  

গুরুতর আহত অবস্থায় নারায়ণ হালদারকে পরিবারের লোকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারায়ণ হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।    

এ ব্যাপারে অভিযুক্ত শেখর বসু সাংবাদিকদের জানান, নারায়ণ হালদারকে নির্যাতনের সঙ্গে আমি জড়িত নই।  আমি ষড়যন্ত্রের শিকার। অসুস্থ হয়ে বরিশালে চিকিৎসা নিচ্ছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম