‘কোনো রোগী যেন চিকিৎসা-ওষুধ ছাড়া ফেরত না যায়’
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
এমপি লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চিকিৎসক ও কর্মকর্তারা
|
ফলো করুন |
|
|---|---|
‘আমার নির্বাচনি এলাকার কোনো রোগী যেন চিকিৎসা এবং ওষুধ ছাড়া কেউ ফেরত না যায়। আপনারা সব রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন পরিপূর্ণ সেবাটা নিশ্চিত করবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোগীরা যেন চিকিৎসা নিয়ে বলে আগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সব চিকিৎসা, রোগ নির্ণয়ের পরীক্ষা করা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম জিয়াউল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক ভুঁইয়া, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশিদুল আলম মজিব প্রমুখ।
সভায় এমপির কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন চিকিৎসক ও কর্মকর্তারা। এমপি লিটন হাসপাতালের এসব সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
এমপি লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চিকিৎসক ও কর্মকর্তারা।
