Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবক আটক

চাঁদাবাজির ঘটনায় আটক জুয়েল হাওলাদার

Advertisement

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির ঘটনায় জুয়েল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারীকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল হাওলাদার ওই এলাকার মেরাজ হাওলাদারের ছেলে। এর আগে বিকালে তার বিরুদ্ধে প্রাইভেটকার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস, প্রাইভেটকার থামিয়ে বেশ কিছুদিন ধরে চাঁদা তুলে আসছিলেন নাওডোবা কালু বেপারীকান্দি এলাকার মেরাজ হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার। শনিবার দুপুরে ওই সড়ক ধরে ভাড়ার প্রাইভেটকারে ঢাকায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন স্থানীয় এক সাংবাদিক। এ সময় ওই যুবক তার প্রাইভেটকারের চালকের থেকে ২শ টাকা চাঁদা নেন। বিষয়টি তখন গোপনে মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন ওই সাংবাদিক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ।

ক্যামেরাবন্দি ভিডিওটিতে দেখা যায়, ফুলহাতা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে চাঁদা দাবি করেন। তখন তাকে বলতে শোনা যায়, ‘এগুলো কওয়া লাগে নাকি বুঝেন না’। পরে ড্রাইভার তাকে কিছু টাকা হাতে তুলে দিলে হাঁটা শুরু করেন।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে জুয়েল নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম