Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল চোরচক্রের গ্রেফতার ২ সদস্যের বিরুদ্ধে ৩৫ মামলা

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

মোটরসাইকেল চোরচক্রের গ্রেফতার ২ সদস্যের বিরুদ্ধে ৩৫ মামলা

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন— পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামের মৃত মুশিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পেলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি জোনায়েদের বিরুদ্ধেও ১৩টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম