Logo
Logo
×
   

সারাদেশ

৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম

৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদীর বেলাবো উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৫ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ও সাংবাদিক কায়েস আহমেদ সেলিমের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সদর ইউনিয়নের ৫ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাকিম মো. হযরত আলী, নরসিংদী জেলা বিএনপির সদস্য এসএম শাহজাহান, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু, সিনিয়র সাংবাদিক মো. দুলাল সরকারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক হাকিম মো. হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রায় ৫ হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .