Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

অভিনেতা শামস সুমন

Advertisement

জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নামাজের পর রাজশাহী মহানগরীর ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

অভিনেতা শামস সুমনের ছোট ভাই জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ ইবনে ওবাইদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামস সুমনের স্ত্রী-সন্তানেরা বুধবার সন্ধ্যার মধ্যে লন্ডন থেকে ঢাকায় পৌঁছার কথা। এরপর তারা আগামীকাল ভোরে লাশ নিয়ে রাজশাহী ফিরবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঝাউতলা মিঠুর মোড়ে তাদের বাড়িতে মরদেহ থাকবে।

শামস সুমনের জন্ম-বেড়ে ওঠা রাজশাহীতেই। ৬১ বছর বয়সে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার স্ত্রী ফারজানা শামস লিজা দীর্ঘ দিন ধরেই সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে থাকেন। তিনি সেই দেশের নাগরিক।

শামস সুমনের বড় ছেলে জুবায়ের শামস শাহিল লন্ডনে মেডিকেল কলেজে পড়ছেন। ছোট ছেলে জুবায়েদ শামস সাফিন পড়ছে ‘ও’ লেভেলে। আর সবার ছোট মেয়ে সায়ান শামস পড়ে ‘এ’ লেভেলে।

শামস সুমন ছিলেন ভীষণ মেধাবী। ১৯৮২ সালে তিনি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হিসেবে রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন। ওই বছর তিনি মেধাতালিকায় রাজশাহী শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেন। ১৯৮৪ সালে বাণিজ্য বিভাগ থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন রাজশাহী কলেজ থেকে। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ছেলেবেলায় শামস সুমন রাজশাহীতে বাংলাদেশ বেতারের অভিনয়শিল্পী ও আবৃত্তিশিল্পী হিসেবে সুনাম কুড়ান। তিনি রাজশাহী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। তুখোড় এ অভিনেতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্যও।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি ঢাকায় পাড়ি দেন। প্রথম দিকে সেখানে মঞ্চনাটক করতেন। পরবর্তীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।

পরে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বুধবার সকালে ঢাকায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

রাজশাহী সুগার মিলস হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

আরও পড়ুন

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম