Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মিজানুর রহমান

Advertisement

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেফতার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার মোবাইল ফোন তল্লাশি করা হয়। এ সময় গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়া যায়।

এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধি আইনে দুটি মামলা রয়েছে। ভুয়া ছবি ছড়ানোর ব্যাপারে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

রাজশাহী সুগার মিলস হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর

পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

আরও পড়ুন

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম