Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

Advertisement

দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পাওয়ার পর মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, পরবর্তী পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতেই হবে। সেই জেদ শক্তিতে পরিণত করে শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সাকিরুল ইসলাম (১৮)। তার এ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

এবার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাকিরুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান ইউএনও। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় খরচের জন্য তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

সাকিরুল পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি এবারের আলিম পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার দিনগুলো তার জন্য মোটেও সহজ ছিল না। পরীক্ষা চলাকালে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই সাহস ও মনোবল নিয়ে সব পরীক্ষা শেষ করেন।

পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয় ফলাফলের অপেক্ষা। সেই অপেক্ষার দিনগুলোতেও দুশ্চিন্তা পিছু ছাড়েনি। কাঙ্ক্ষিত ফলাফল হবে কিনা, তা নিয়ে অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েন সাকিরুল। অবশেষে ফল প্রকাশের পর জিপিএ-৫ অর্জনের খবর তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে।

সাকিরুলের বাড়ি বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ এলাকায়। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। মা মোসা. সাকিরা বেগম গৃহিণী। দুই ছেলের মধ্যে সাকিরুল বড়। ছোট ভাই আব্দুল্লাহ আল মাশরাফি (১১) একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ইউএনও সালেহ আহমেদ বলেন, সাকিরুলকে অভিনন্দন জানাই। আমি আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো জায়গায় পৌঁছবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তাকে জীবনে ভালো কিছু করতে হবে। মনোবল শক্ত রাখতে হবে।

সাকিরুল ইসলাম বলেন, ইউএনও স্যার আমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

শীলার মৃত্যুরহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

শিক্ষক-শ্রেণিকক্ষ শূন্য কলেজ শাখা, পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

শিক্ষক-শ্রেণিকক্ষ শূন্য কলেজ শাখা, পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত

মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের পাশে ইউএনও

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম