রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শূন্য পাশের হার পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯টি। গত বছর ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৩৫টি। এ ছাড়া ২০২৪ সালে ১২টি, ২০২৩ সালে চারটি এবং ২০২২ সালে নয়টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শূন্য পাশের হার পাওয়া প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।
এদিকে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট।

-6ae5f364da082.jpg)