Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ।

Advertisement

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ। এবারের পরীক্ষায় এসব কলেজ থেকে অংশ নেওয়া মোট ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। এতে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ২০ শতাংশে।

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

এ লক্ষ্য বাস্তবায়নে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে এসব প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত হচ্ছে।   

ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা।

এ ছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সব পর্যায়ের ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

আরও পড়ুন

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম