Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী ক্যাডেট কলেজ।

Advertisement

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে করোনা-পরবর্তী সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নে বোর্ডের পাশের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী বছরগুলোতে ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করে। চলতি বছর এ হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

তবে বোর্ডের সামগ্রিক ফলাফলের বিপরীতে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলাফলের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলার চর্চা করানো হয়। সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডের ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

আরও পড়ুন

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজারহাটের ৩ কলেজে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

বগুড়ায় এইচএসসি পরীক্ষায় ৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম