Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাইফুল

Advertisement

Icon

‎বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ এএম

ভোলায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাইফুল

Advertisement

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিফজুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুরআন প্রতিযোগিতা সিজন ২ এর আয়োজন করেন ভোলা-২ আসনের সংসদ সদস‌্য হা‌ফিজ ইব্রা‌হিম ও উপজেলা বিএন‌পি। 

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন, হাফেজ মো. সাইফুল ইসলাম, শিক্ষার্থী আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বায়তুল মামুর হাফেজিয়া মাদ্রাসা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মো. মহসিন উদ্দিন, শিক্ষার্থী বেলবাহ রহমান হাফেজিয়া মাদ্রাসা। তৃতীয় স্থান অর্জন করেছেন, হাফেজ মো. ফজলে রাব্বি, শিক্ষার্থী আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বায়তুল মামুর হাফেজিয়া মাদ্রাসা। 

‎বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে এ  প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়। প্রতি‌যোগিতা অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ অর্থায়‌নে প্রতি‌যোগী‌দের মা‌ঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন  হাফিজ ইব্রাহিম এম‌পি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। পরিচালনা পর্ষদের সদস্য সরোয়ার আলম খাঁন, কাজী শহীদুল আলম নাসিম, শিহাবউদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল, সিনিয়র সহ সভাপতি আলফাজ ইসলাম জেনি, সাবেক পৌর ছাত্রদল সম্পাদক মনোয়ার হোসেন টিপু সহ অন‌্যান‌্যরা ।

‎‎প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, আগামী রমজান থেকে এই প্রতিযোগিতা শুধু উপজেলায় নয় পুরো ভোলা জেলার কুরআনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে। এসময় তিনি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানান। 

‎‎প্রতিযোগিতায় উপজেলার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

‎‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মো. আফজাল হোসাইন, হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা মো. সানাউল্ল্যাহ। 

‎‎অনুষ্ঠান সঞ্চালনা করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম