Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ভোলার বোরহানউদ্দিনে মামার বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত বাবাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের বাগানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটছিলেন আলম বক্তার ও তার দুই ছেলে রহিম এবং রাকিব। একপর্যায়ে দুই ছেলে যখন গাছের ওপরে উঠে গাছ কাটছিলেন তখন বাবা আলম বক্তার নিচে ডালপালা কাটছিলেন। এ সময় গাছের নিচে বাবা বিদ্যুৎস্পর্শ হয়ে পড়লে বিষয়টি দেখতে পান তার ছেলে রাকিব। তিনি দ্রুত গাছ থেকে নেমে বাবাকে বিদ্যুৎস্পর্শ থেকে রক্ষা করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পর্শ হয়ে পড়েন এবং গাছে থাকা বড় ভাই বিষয়টি দেখতে পেয়ে নিচে নেমে আসলে তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে পড়েন।  

তারা আরও জানান, একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সেখানেই চিকিৎসা নিচ্ছেন বাবা আলম বক্তার। 

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

মৃত্যুর চেয়েও যেসব বিষয় সবচেয়ে বেশি ভয়ংকর

মৃত্যুর চেয়েও যেসব বিষয় সবচেয়ে বেশি ভয়ংকর

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম