Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আসামি ছিনিয়ে নিতে হামলা, পুলিশের ৫ সদস্য আহত

Advertisement

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

আসামি ছিনিয়ে নিতে হামলা, পুলিশের ৫ সদস্য আহত

পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃত ৪ জন। ছবি: যুগান্তর

Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য ৮ মামলার আসামি ফয়সালকে গ্রেফতার করতে গেলে শাহরাস্তি থানা পুলিশের ওপর হামলা করা হয়। 

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এতে থানার উপ-পরিদর্শক আল আমিন, আতোয়ার রহমান ও পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন, ফয়সাল খান আহত হয়েছেন। 

জানা গেছে আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৪ জনকে আটক করেছে। 

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ৮টি মোটরসাইকেল চুরি মামলার পলাতক আসামি ফয়সালকে ধরতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০-২৫ জনের একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তারকে (২৩) আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে সরকারি কর্তব্য কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম