Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের একদিন পর ধানখেতে মিলল শিক্ষার্থীর লাশ

Advertisement

Icon

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

নিখোঁজের একদিন পর ধানখেতে মিলল শিক্ষার্থীর লাশ

ফাইল ছবি।

Advertisement

নীলফামারীর জলঢাকায় নিখোঁজের একদিন পর ধানখেত থেকে শিক্ষার্থী মমিনুর রহমানের (১৩) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মমিনুর রহমান তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে জলঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন। 

জলঢাকা থানার ওসি মো. নাজমুল আলম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম