Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

Advertisement

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

শফিকুল ইসলাম আজম। সংগৃহীত ছবি

Advertisement

কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কাছে এসে তাকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে আঘাত করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে গুলি করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম