নারীকে টিকা দেওয়ার সময় অনৈতিক আচরণ, কর্মীকে অব্যাহতি
Advertisement
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারীকে টিকা দেওয়ার সময় যৌন হয়রানি করা হোসেন্দী ইউনিয়নে ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআইসহ সব কার্যক্রম হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, হোসেন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় টিকা দেওয়ার সময়ে এক নারীকে যৌন হয়রানির ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশিত হয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে ইপিআইসহ সব কার্যক্রম হতে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে সোমবার বিকালে পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মী কামাল হোসেনের বিরুদ্ধে নারীর প্রতি যৌন হয়রানির একটি ভিডিও প্রচার করে পাকুন্দিয়া প্রতিদিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অসহায় নারীদের সঙ্গে অনৈতিক আচরণ করে আসছেন। তবে সামাজিক লজ্জা, ভয় এবং চাপের কারণে ভুক্তভোগীরা এতদিন মুখ খুলতে পারেননি।
সম্প্রতি এক সাহসী নারী গোপনে একটি ভিডিও ধারণ করেন। সেখানে অভিযুক্তের আচরণের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত কামাল উদ্দিনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ।
