Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা প্রায় পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বভাগ বাজারের ‘সেলিম এন্টারপ্রাইজ’-এ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে থাকা মোট ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে তেল পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, অবৈধ মজুতের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

চীনা যুবকের সঙ্গে যেভাবে প্রেমের সম্পর্ক হয় সুরমার

মুসলিম রীতি মেনে আজ বিয়ে চীনা যুবকের সঙ্গে যেভাবে প্রেমের সম্পর্ক হয় সুরমার

আরও পড়ুন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম