মাদারীপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৬
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মোস্তফাপুরে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। ব্যাপক ভাংচুর করে, শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের ঢাকা বিরিয়ানির দোকানসহ বেশকয়েকটি দোকান লুটপাট করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয় অন্তত ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
