Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লিফটে দেড় ঘণ্টা আটকে ছিল শিশুসহ ৮ জন

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

লিফটে দেড় ঘণ্টা আটকে ছিল শিশুসহ ৮ জন

Advertisement

মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশু, নারীসহ ৮ জনকে দেড় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকালে শহরের লেকেরপাড়ে সমন্বিত অফিসের ১০ তলা ভবনের লিফটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস জানান, বিকাল ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশু ছিল। লিফটে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী স্থান থেকে লিফটে আটকা পড়া নারীদের দেড় ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে উদ্ধার করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বড় দুর্ঘটনার আগেই শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম