Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

এক লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

Advertisement

ফরিদপুরের মধুখালীতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে স্বামী মো. নাছের ঠাকুরকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া যায়।

নিহত স্বপ্না বেগমের (২৫) বাবার বাড়ি একই উপজেলার দাড়িরপাড় গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে মো. নাছের ঠাকুর ও স্বপ্না বেগমের পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নাছের যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। এক লাখ টাকা যৌতুক না পাওয়ায় ২০১৬ সালে ২১ মার্চ তিনি স্বপ্নাকে মারধর করেন এবং সন্ধ্যায় নিজের বসতঘরে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করেন।

এ ঘটনায় স্বপ্নার বড় ভাই মো. আলী শেখ (৩৯) মধুখালী থানায় নাছের ঠাকুরসহ চার ভাইকে সহযোগী আসামি করে মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্বে ছিলেন মধুখালী থানার এসআই আব্দুর রব। হত্যাকাণ্ডের এক মাস পর ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী বলেন, ন্যায়বিচার পেয়েছি। কিছুটা দেরি হলেও প্রমাণ হলো, অপরাধ করে কেউ পার পাবে না। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম