Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দেন এক ব্যক্তি ও তার স্ত্রী। এ সময় তারা দুজনেই আহত হন।

শনিবার (১৭ অক্টোবর) সকালের দুর্ঘটনার পর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান এ দম্পতি। পরে সেখানে পর্যাপ্ত বার্ন ইউনিটের সুবিধা নাই দেখে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।  

আগুন থেকে বেঁচে ফেরা ওই ব্যক্তি জানিয়েছেন, রিসোর্টে অবস্থানরত অনেকের বেঁচে থাকা নিয়ে তারা শঙ্কিত। আমি ও আমার স্ত্রী রিসোর্টের দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে প্রাণে বেঁচেছি। তারপর সদর হাসপাতালে এসেছি। রিসোর্টে প্রায় ২০ থেকে ২৫ জনের বেশি মানুষ ছিলেন। 

তার ভাষ্য, আমার জানামতে, আমরাসহ এখন পর্যন্ত নয়জন সেখান থেকে জীবিত বের হতে পেরেছি। বাকিরা সম্ভবত মারা গেছেন। আমাদের পাশের একজনের তিনটি বাচ্চাই মারা গেছে।

রিসোর্ট কর্তৃপক্ষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রিসোর্টের যারা আছেন, তারা আদৌ বেঁচে আছেন কি না, জানি না। আমরা তাদের কাউকেই দেখিনি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন। 

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার শনিবার বেলা ১১টার দিকে জানান, রিসোর্টটিতে ২৭ জন প্রবেশের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন। 

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় টোয়াবের শোক প্রকাশ

কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় টোয়াবের শোক প্রকাশ

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

আরও পড়ুন

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম