কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় টোয়াবের শোক প্রকাশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।
এক শোকবার্তায় টোয়াব জানায়, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং সংশ্লিষ্ট সবার জন্য গভীর উদ্বেগের বিষয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে সংগঠনটি।
শোকবার্তায় টোয়াব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পর্যটনকেন্দ্রসহ জনসমাগমপূর্ণ স্থানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি মনে করে, পর্যটনশিল্পের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।

-6ad338e8f07d9.jpg)