Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)।

স্ত্রী নিখোঁজ হওয়ার খবরে আহাজারি করছিলেন ছাত্রদলের এ নেতা। স্ত্রীকে হারানোর আশঙ্কায় তিনি ফেসবুকে লেখেন, 'হে আরশে আজিমের মালিক আমাদের সব ভাবনা যেন ভুল হয়। আমি ওরে ছাড়া থাকমু কেমনে।' 

বান্ধবীদের সঙ্গে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন মুক্তা। শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণ হারান তিনি। 

নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তার স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার তারা কক্সবাজারে বেড়াতে আসেন। রোববার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নাসরিনের মৃত্যুর খবর পান তিনি। 

নাসরিন আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।

ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, নাসরিনসহ তিন বান্ধবী ওই রিসোর্টে উঠেছিলেন। শনিবার সকালে নাসরিনের দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় কক্ষে থাকা নাসরিন আগুন লাগার পর আটকা পড়েন। পরে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। এ ঘটনায় মুক্তাসহ ১০ জনের মৃত্যু হয়। 

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

আরও পড়ুন

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম