Logo
Logo
×
   

সারাদেশ

মুন্সীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

মুন্সীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মো. আল মামুন। ফাইল ছবি।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাজধানী থেকে মো. আল মামুন নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আল মামুন (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া ফরাজীকান্দী গ্রামের মৃত আব্দুল হামিদ মেম্বারের ছেলে। পাশাপাশি তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, মামুনের বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম