Logo
Logo
×
   

সারাদেশ

পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন, স্বতন্ত্রের দখলে সভাপতি-সম্পাদক

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন, স্বতন্ত্রের দখলে সভাপতি-সম্পাদক

অ্যাডভোকেট শাহ আলম ও এএকএম আউয়াল

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেন।

মোট ১৫টি পদে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ আলম (স্বতন্ত্র) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এএকএম আউয়াল (স্বতন্ত্র)। উভয়ই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের হারিয়ে বিজয়ী হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, গ্রন্হাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক শুশেন কুমার হালদার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, হিসাব নিরীক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শিমুল।

এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মিসেস নাসিমা আক্তার, সরজিত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .