Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

ফাইল ছবি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এরফানুর রহমান (৩২) নামের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার এরফানুর ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এরফানুর রহমান ঢাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন; কিন্তু তাকে বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

মামলার পরিপ্রেক্ষিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে তাকে গ্রেফতার করে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে রোববার বিকালে ঢাকায় পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম