Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

ফরিদপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Advertisement

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এস্টেট সংলগ্ন এক মাদ্রাসার জমি দখলের উদ্দেশ্যে ভাংচুর, মালামাল লুটপাট ও ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আশরাফুল উলুম মাদ্রাসায় হওয়া  এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমাদ জানান, কোতোয়ালি থানাধীন ১০৩নং গোয়ালচামট মৌজার ১২২০ নাম্বার দাগের ১৪ শতাংশ সম্পত্তি আশরাফুল উলুম মাদ্রাসার ক্রয়কৃত ও দানের সম্পত্তি। ওই জমিতে পাকা ঘর ও সীমানা প্রাচীর রয়েছে।  গত ১৮ এপ্রিল দিনগত রাতে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ অনধিকার প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা মাদ্রাসার ঘরের দেয়াল ভেঙে ফেলে, সিসি ক্যামেরা, ইটের খোয়া, টিনের বেড়া ও সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ছাত্র-শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মো. বশির আহমাদ (৪০) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধাওয়া করে।  পালাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা আবারও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ঘটনায় ১৯ এপ্রিল থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

মানবতাবিরোধী অপরাধের মামলা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

বিমানবন্দরে হট্টগোল জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

‘অটোরিকশাচালক সুমনই তাজমীন হত্যাকাণ্ডে জড়িত’

‘অটোরিকশাচালক সুমনই তাজমীন হত্যাকাণ্ডে জড়িত’

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ধর্ষণের পর তৃতীয় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর...

ধর্ষণের পর তৃতীয় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম