Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

ফাইল ছবি

Advertisement

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধে করিম প্রামাণিক হাদু (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 

নিহত করিম প্রামাণিক বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া মৃত আজগর প্রামাণিকের ছেলে।  

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহতের ছেলে শাহাদত প্রামাণিক আজ বৃহস্পতিবার শেরপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ জানায়, নিহত করিম প্রামাণিক হাদুর কাছ থেকে একই এলাকার মৃত আন্ধারা মোল্লার ছেলে আনোয়ার মোল্লার লোকজন পাঁচ হাজার টাকা ধার নেন। পরে গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পাওনা টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে হাদুকে আসামিরা বেদম মারপিট করে। পরে আহত অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার হাদুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে বাড়িতে আসার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম