Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহিলা দল নেত্রীর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক, অতঃপর...

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

মহিলা দল নেত্রীর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক, অতঃপর...

ঈশিতা আক্তার তিশা ও ডানে মূল পরিক্ষার্থী নিপা খাতুন ।

Advertisement

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। পরে মামলা না দিয়ে তাকে কেন্দ্র সচিবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন আটক ঈশিতা আক্তার তিশাকে (১৮) জিম্মায় নেন। 

শনিবার (২৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি ইব্রাহিম আলী। তিনি জানান, মামলা না দিয়ে কেন্দ্র সচিব ওই ছাত্রীকে নিজ জিম্মায় নিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  তিশা বগুড়া শহরের চকসুত্রাপুর উত্তরপাড়ার জীবন শেখের মেয়ে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।  একই এলাকার নান্টু শেখের মেয়ে নিপা খাতুন তার খালা। নিপা খাতুন এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী এবং বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার কেন্দ্র ছিল বগুড়া জিলা স্কুল।

শুক্রবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় খালার পরিবর্তে তিশা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের কাছে প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় সন্দেহ তৈরি হয়। পরে জিজ্ঞাসাবাদে তিশা স্বীকার করেন, তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।  এরপর তাকে থানায় হস্তান্তর করা হয়।

অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন জানান, তিনি পরীক্ষার সময় অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং সাময়িকভাবে ভাগ্নিকে কেন্দ্রে বসিয়ে রেখেছিলেন।  তার দাবি, ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, আটক ছাত্রীকে বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাউবি কেন্দ্র সচিব আনোয়ার হোসেন রাত ১০টার দিকে থানায় এসে নিজ জিম্মায় নিয়ে যান।

মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে অভিযুক্ত কেন্দ্র সচিবের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম