Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর নেতা ড. খালিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামানকে রাজপথে দেখা যায়নি, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধেও তিনি ফেসবুকে কোনো পোস্ট দেননি।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। শেখ হাসিনার বিরুদ্ধেও ফেসবুকে কখনো পোস্ট দেননি বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, খালিদুজ্জামান প্রায়ই তাদের লড়াই-সংগ্রামকে নেতিবাচকভাবে উপস্থাপন করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। অথচ তাকে মানুষের কাছে নিজের পরিচয় দিতে হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এমন অবস্থায় অন্যদের ত্যাগকে ছোট করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

খালিদুজ্জামানের ফেসবুক পেজ খোলার তারিখ উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, পেজটি খোলা হয়েছে ২০২৪ সালের ২৫ আগস্ট। তার ভাষ্য, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরই অনেকে নিজেদের বিপ্লবী হিসেবে তুলে ধরতে শুরু করেছেন।

পোস্টে খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিলো। এখন এরা জামায়াত-শিবির রুপে ফিরে এসেছে। এদেরকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত। গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে। একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এই খালিদুজ্জামান টোটালি একটা বিকৃতমস্তিষ্কের মানুষ।’

রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে খালিদুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

আরও পড়ুন

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম