পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০৩ পিএম
যুবককে পিটিয়ে জখম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে প্রান্ত সরকার (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ইছাপুরায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখান শেখরনগর দক্ষিণহাটি এলাকার রমিজের বাড়ির ব্রিজে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেছে দেখা যায়, এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে দুইজন যুবক তাকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শেখরনগর দক্ষিণহাটী গ্রামের শংকর সরকারের ছেলে প্রান্ত সরকার রমিজের বাড়ির ব্রিজের উপর বসেছিলেন। পূর্বশত্রুতার জেরে চাচাতো বোন অর্পা সরকারকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিপক্ষ।
আহতের বাবা শংকর সরকার জানান, এ সময় বাধা দেওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী পলাশ সরকার (২৫) ও শিমুল সরকার (২৩) ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে হাতে থাকা স্ট্যাম্প দিয়ে প্রান্তের মাথায় ও পায়ে হাতে আঘাত করে জখম করে।
এ বিষয়ে অভিযুক্ত শিমুল সরকার বলেন, আমি পরে গিয়ে মারপিট থামিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
