Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৫১ পিএম

সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার

সোনার বারসহ যশোরে তিন পাচারকারী গ্রেফতার।

Advertisement

প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ যশোরে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় যশোর-নড়াইল রোডের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামেরজহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত বারের বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইলফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিজিবিকে জানিয়েছে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনারবার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার তিনজনকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

আরও পড়ুন

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম