গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪০ পিএম
গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৭ মে) স্বজন সমাবেশ কার্যালয়ে ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’ দলীয় সংগীত মধ্য দিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়।
কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
দলীয় সংগীতে অংশ নেন- আমিরুল মোমেনীন, গোপা দাস, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, দেবজিৎ সরকার অর্ক, ফাহিম শাহরিয়ার জয়, শামীমা খানম মীনা, মাহমুদা আক্তার রিপা, নাদিরা জামান পান্না, কামরুজ্জামান তালুকদার স্বপন, স্বপন সরকার, সুপ্ত সরকার সূর্য, রিজভান রাজি তিহান, ফারহান আফসার তাইফ, তানভীর আহমেদ সিয়াম।
স্বজন শিল্পী গোপা দাসের কণ্ঠে ‘তুমি ডাক দিয়েছে কোন সকালে কেউ তা জানে না,’ ‘ওই শুনি যেন চরণধ্বনি রে, আমিরুল মোমেনীনের কণ্ঠে ভালোবেসে যদি সুখ নাহি, চায়না রানী সরকারের কণ্ঠে ‘পুরানো সেই দিনের কথা, কাশফিয়া জাহান তৃপ্তির কণ্ঠে ‘ফুলে ফুলে ঢলে পড়ে’, দেবজিৎ সরকার অর্কর কণ্ঠে ‘আমার পরাণ যাহা চায়,’ সুপ্ত সরকার সূর্য’র কণ্ঠে ‘আলো আমার আলো, ফাহিম শাহরিয়ার জয়ের কণ্ঠে ‘হেয়ার মাঝে’।
কবিতা আবৃত্তিতে করেন নাদিরা জামান পান্নার এই গাঁয়ে, মাহমুদা আক্তার রিপার কণ্ঠে সোনার তরী, শামীমা খানম মীনা আবৃত্তি করেন বীর পুরুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক ও গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ।
আলোচনায় অংশ নেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের শিল্প ও সাহিত্য সম্পাদক ফারুক আহম্মেদ, গৌরীপুর উদীচী শিল্পী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।
