চিকিৎসকের বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে অভিযোগ
Advertisement
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাজেদা জব্বার হাসপাতালে ভুল চিকিৎসা করে আবু বক্কর (১০) নামে এক রোগীকে হয়রানির অভিযোগ উঠেছে ডা. তানজীম আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আলামিন ওই চিকিৎসকের বিরুদ্ধে জেলা সিভিল সার্জন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, সখিপুর বাজারে অবস্থিত ঢাকা থেকে আগত ডা. আনোয়ার হোসাইন চৌধুরী সাজেদা জব্বার হাসপাতালে আবু বক্কর (১০) নামে একজনের ডান হাত ভাঙার চিকিৎসা করান। প্রথমে হাতটি এক্স-রেসহ কিছু পরীক্ষা করান। পরে হাতটি প্লাস্টার করে দেন। পরে পরপর দুইবার ওই হাসপাতালে তাকে এক্সরে করে চিকিৎসা করেন ওই ডাক্তার।
সর্বশেষ ১৭ ফেব্রুয়ারিতে রোগী দেখে ডাক্তার বলেন, হাতটি জোড়া লেগেছে। এখন আর সমস্যা নেই। তবে বাড়িতে গিয়ে ২ দিন পর দেখা গেল হাতটি আগের মতো বাঁকা হয়ে আছে। আর আবু বক্করের হাতে অনেক ব্যথা। তাই তার বাবা তাকে অন্য একজন ডাক্তারের কাছে নিয়ে দেখান। সেখানে পরীক্ষা করে ডাক্তার বলেন হাতটি ইতোপূর্বে ভুল চিকিৎসা করার কারণে অপারেশন করতে হবে। পরে কষ্ট করে সুদে ঋণ নিয়ে ৬০ হাজার টাকা এনে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে হাতের অপারেশন করান। পরে হাসপাতালের খরচ বহন করতে না পারায় তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরে ৪ দিন এখানে চিকিৎসা করে রোগীকে বাড়িতে নেওয়া হয়।
এ বিষয় ডা. আনোয়ার হোসাইন চৌধুরী বলেন, আমি ভালোভাবে চিকিৎসা করে দিলাম। তবে বিষয়টি রোগী সামনাসামনি এলে ক্লিয়ার বলতে পারব।
সাজেদা জব্বার হাসপাতালের ‘উপ-পরিচালক’ মাহাবুবুর রহমান বলেন, আমরা এ বিষয় কোনো কথা বলতে রাজি না।
শরীয়তপুর জেলা সিভিল সার্জন রেহান উদ্দিন বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
