Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাপাসিয়ায় মেম্বারের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:০৮ এএম

কাপাসিয়ায় মেম্বারের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বুধবার (২০ মে) দুপুরে টোক নগরে শফিকুল ইসলাম কবির মেম্বারের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী বিক্ষোভ করেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম কবির অভিযোগ করেন, টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ ও তার ছেলে টোক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজরাতুল ইসলাম রাফি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হয়।

তিনি বলেন, গত ১৭ মে রাতে টোক বাজারে গেলে আব্দুর রশিদ ও রাফির নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজনও আহত হন। এ ঘটনায় তিনি ১৮ মে কাপাসিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রশিদ বলেন, বাজারে একটি মিটিংয়ের খবর পেয়ে তারা গিয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন। কোনো হামলার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে টোক তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজ উদ্দিন বলেন, ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম