Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:০৮ পিএম

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়ক উদ্বোধন করেন ড. আবদুল মঈন খান।

Advertisement

গ্রামের উন্নয়ন ছাড়া শুধু শহরের উন্নয়ন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়ক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের কল্যাণেও কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বাস্তবতা উপলব্ধি করেছেন বলেই তৃণমূল রাজনীতি প্রচলন করেছেন।

তিনি বলেন, প্রায় ২০-২৫ বছর আগে তারেক রহমান দেশের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং তাদের দুঃখ-দুর্দশার বিষয়ে খোঁজ নেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।

পরে ড. মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম